ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় মাস্ক না পরায় ১৩ জনের জরিমানা

স্টাফ রিপোর্টারঃ   বগুড়ায় আবারও করোনার সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘন্টায় ১৯৬টি নমুনার ফলাফলে নতুন করে ২৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১২ দশমিক ২৪ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়েছেন ২ জন।

নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে  সদরের ২২ জন, বাকি দুই জন আদমদীঘি ও গাবতলীর বাসিন্দা। এদিকে মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, ১৭ মার্চ জেলার দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯১টি নমুনায় ২৩ জনের পজিটিভ এবং টিএমএসএস ল্যাবে সাতটি নমুনায় একজনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৮৯ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৭৭৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৫৩ জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬০ জন।

এদিকে মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে শহরের সাতমাথায় এ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ও তাসনিমুজ্জামান।

ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন-২০১৮ অনুযায়ী মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে এক হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এবং করোনা মোকাবিলায় এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় মাস্ক না পরায় ১৩ জনের জরিমানা

আপডেট সময় ০৭:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১