ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সাপের গায়ে তিনটি ‘স্মাইলি’!

বিভিন্ন প্রজাতির সাপের গায়ের রঙ বিভিন্ন ধরনের হয়। বিশেষ করে পাইথন বিভিন্ন রঙ ও ডিজাইনের হয়ে থাকে।

এবার এমন এক বল পাইথন দেখা গেছে, যার গায়ে তিনটি স্মাইলি সদৃশ নকশা রয়েছে।

জানা গেছে, সাপটি ল্যাভেন্ডার আলবিনো পাইবাল্ড বল পাইথন। অন্তত ২০ বছর ধরে সাপ নিয়ে কাজ করা জাস্টিন কবিলকা বলেছেন, উজ্জ্বল সোনালি হলুদ এবং সাদা রঙের সংমিশ্রণের পাইথন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন। তার কাছে যে সাপ রয়েছে, তার গায়ের নকশা এমনভাবে হয়েছে যে, তা দেখতে অনেকটা স্মাইলির মতো। সেটাও আবার তিন-তিনটা!

তিনি এও বলেছেন, এই ধরনের নকশা স্বাভাবিকভাবেই হয়েছে। সাপটির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই নকশা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি আরো বলেন, দুই দশক ধরে সাপ নিয়ে কাজ করলেও কোনো সাপের গায়ে তিনটা স্মাইলি কখনোই দেখেননি। সাপটি তার মন যেমন ভালো করে দিয়েছে, আরো বহু মানুষ ওই সাপের ছবি দেখে মুগ্ধ হয়েছেন।

জানা গেছে, সাপটি ছয় হাজার ডলারে বিক্রি হয়েছে।

সূত্র: সিএনএন

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সাপের গায়ে তিনটি ‘স্মাইলি’!

আপডেট সময় ০৫:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১