ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ক্রিস গেইললের ঝড়ো ব্যাটিংয়ে আবুধাবির ম্যাচ জয়

ক্রীড়া ডেস্ক: আবুধাবিতে বুধবার রাতে একের পর এক ঝড় তুলেছিলেন ব্যাটসম্যানরা। টিম আবুধাবির ব্যাটসম্যান, ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল তো রীতিমত মারাঠা অ্যারাবিয়ান্স বোলারদের ওপর টর্নেডো বইয়ে দিয়েছিলেন।

২২ বলে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৪ রান করে। টিম আবুধাবির হয়ে খেলছেন ক্রিস গেইল। তার দলের অধিনায়ক লুক রাইট টস জিতে ব্যাট করতে পাঠান প্রতিপক্ষ বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকতের দল মারাঠা অ্যারাবিয়ান্সকে।

ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ৯৭ রান সংগ্রহ করে মারাঠা এরাবিয়ান্স। ৩ বলে ২ রান কবরে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

ওপেনার আলিশা শারাফু ২৩ বলে করেন সর্বোচ্চ ৩৩ রান। ১৩ বলে ২০ রান করেন মোহাম্মদ হাফিজ। শোয়েব মালিক অপরাজিত থাকেন ১৫ রান করে।

জবাব দিতে নেমে ক্রিস গেইল একাই হারিয়ে দেন মোসাদ্দেক হোসেন সৈকতদের। ২২ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন গেইল।

ইনিংসটি তিনি সাজান ৯টি ছক্কা এবং ৬টি বাউন্ডারিতে। অর্থ্যাৎ ৭৮ রানই তিনি করেন চার-ছক্কা থেকে। বাকি ৬ রান করেন দৌড়ে। তার দলের অপর ওপেনার পল স্টার্লিং আউট হন ১১ রান করে। জো ক্লার্ক অপরাজিত থাকেন ৬ বলে ৫ রান করে।

গেইল ঝড়ে শেষ পর্যন্ত ৫.৩ ওভারেই ১০০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম আবুধাবি। ২৭টি বল তখনও বাকি ছিল গেইলদের হাতে। এ নিয়ে ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট টিম আবু ধাবির। ৫ ম্যাচে মারাঠার জয় কেবল ১টিতে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ক্রিস গেইললের ঝড়ো ব্যাটিংয়ে আবুধাবির ম্যাচ জয়

আপডেট সময় ০৫:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১