ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর রাণীনগরে কৃষককে অপহরনের অভিযোগে ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর রাণীনগরে জমি জমা বিরোধের জের ধরে বিদ্যুৎ হোসেন (৩০) নামে এক কৃষককে অপহরনের অভিযোগে ৯ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে অপহৃত কৃষককে উদ্ধারসহ অপহরণকারী হোসেন আলী (৪০)কে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করেছে।

কৃষক বিদ্যুৎ উপজেলার ছয়বাড়িয়া গ্রামের তাছের আলীর ছেলে। অপহৃত বিদ্যুতের ছোট বোন মামলার বাদী চম্পা আক্তার বলেন,তাদের সাথে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের জবান গাইনের ছেলে হোসেন আলীর জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ হোসেন জমিতে ধান রোপন ও সার প্রয়োগ করার সময় হোসেন আলীসহ ৮/৯ জন জমিতে গিয়ে মারপিট করে গলায় গামছা বেঁধে একটি অটোটেম্পুতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

জানতে পেরে পরিবারের লোকজন খোঁজা খুজি করে না পাওয়ায় হোসেন আলীসহ ৫জনকে এজাহার নামীয় ও আরো ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন।এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে রাণীনগর রেল-ষ্টেশন এলাকা থেকে কৃষক বিদ্যুৎকে উদ্ধারসহ অপহরণকারী হোসেন আলীকে গ্রেফতার করেছে।

রাণীনগর থানার ওসি মো:শাহিন আকন্দ বলেন,এঘটনায় বিদ্যুতের ছোট বোন বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। ঘটনার মূল পরিকল্পনাকারী হোসেন আলীকে গ্রেফতারসহ অপহৃত বিদ্যুৎকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতার হোসেন আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর রাণীনগরে কৃষককে অপহরনের অভিযোগে ১ জন গ্রেফতার

আপডেট সময় ০৪:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১