ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

খুবির তিন শিক্ষকের অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রভাষক গাইবান্ধার কৃতী সন্তান ও রাবির প্রাক্তন শিক্ষার্থী হৈমন্তী শুক্লা কাবেরীসহ শাকিলা আলমের অপসারণ এবং সহকারী অধ্যাপক আবুল ফজলকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।

সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রবিউল ইসলাম রুবেল, ছামিউল হক ইমু, সাজু আহমেদ, রাশেদুল ইসলাম রাশেদ, মোস্তাফিজুর রহমান মুকুল, সাব্বির রায়হান মুকুট, ফরহাদ হোসেন, অলি আহমেদ, অন্তর, নাহিদ হাসান প্রমুখ।

বক্তারা শিক্ষকদের অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনরায় তাদের কর্মস্থলে যোগদান, ছাত্রদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়া ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে আন্দোলনে নামে। ওই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান ওই তিন শিক্ষকসহ কয়েকজন শিক্ষক।

তাদের মধ্যে চারজনকে গত বছরের ১৩ অক্টোবর কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

পরবর্তীতে চলতি বছরের ২৩ জানুয়ারী দুজন শিক্ষককে অপসারণ ও একজনকে বহিষ্কার করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

খুবির তিন শিক্ষকের অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:৩৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১