ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুমিল্লায় সাংবাদিক ছদ্মবেশে ডাকাতির সময় গ্রেফতার ৩

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সাংবাদিক ছদ্মবেশে ডাকাতির ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য জানান।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছেন, মাদারীপুরের শিবচর উপজেলার কিনাই মোল্লার ছেলে আফজাল হোসেন (৩৮), চাঁদপুর সদরের দয়ালতি গ্রামের মো. লিটনের ছেলে রনি (৩৫) ও কল্যানদি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে জহির হোসেন (৩৯)।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত ডাকাতরা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩২-৩২৮৮) নিয়ে গত ২৪ জানুয়ারি বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড় এলাকার ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে যাত্রী উঠানোর জন্য ডাকাডাকি করেন।

এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (সমন্বয়) ও ইনচার্জ মো. মোর্শেদ আজম বাকী বিল্লাহ প্রাইভেট কারে উঠেন। ওই প্রাইভেট কারে আরো তিনজন আগে থেকে বসা ছিলেন।

এরপর চালক প্রাইভেট কারটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে কিছুদূর যাওয়ার পর চালক ও যাত্রীবেশীরা তাকে জিম্মি করে। তার কাছে কোন টাকা না পেয়ে মারধর করে স্বজনদের কাছ থেকে দুটি বিকাশ নম্বরে এক লাখ টাকা হাতিয়ে নেয়।

পরে তাকে রাত ৮টার দিকে মহাসড়কের দাউদকান্দি এলাকার সোনালী আঁশ কারখানার সামনে প্রাইভেট কার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।এ ঘটনায় ওই কর্মকর্তা দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ফারুক আহমেদ আরও জানান, মামলার সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ ও দাউদকান্দি থানা পুলিশ তথ্য-প্রযুক্তির ব্যবহার করে বুধবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার কেরানিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এসময় প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সাংবাদিকতার ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।ঘটনার সাথে জড়িত দীপু নামে অপর এক ডাকাত পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুমিল্লায় সাংবাদিক ছদ্মবেশে ডাকাতির সময় গ্রেফতার ৩

আপডেট সময় ০৬:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১