ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দাদির জানাজায় অংশ নিতে ময়মনসিংহের নান্দাইলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার ফুফাতো ভাই আব্দুল আউয়াল মিয়া (৫২)।

এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী বোনসহ আরও চারজন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- আব্দুল আউয়ালের স্ত্রী রেহানা আক্তার (৪৮), বড় বোন আঙ্গুরা খাতুন (৫৮), ছোট বোন তাসমিনা (৩২) ও সোহেল (২২)। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিষয়ে জামাল ভূঁইয়ার চাচাতো ভাই মো. জুনাঈদ ভূঁইয়া বলেন, ‘দাদির মৃত্যুর খবর পেয়ে সকালে ফুফাতো ভাই আব্দুল আউয়াল কিশোরগঞ্জ থেকে পরিবারের আট সদস্যকে নিয়ে অটোরিকশায় রওনা হন।

তারা জামতলা এলাকায় আসতেই মাটি বোঝাই একটি ট্রলি তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আউয়াল মারা যান, আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন জোহরের নামাজের পর আব্দুল আউয়ালকে তার গ্রামের বাড়ি নান্দাইলের সিংরুইল ইউনিয়নের কোনাডাঙ্গরে দাফন করা হয়।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘এ দুর্ঘটনার বিষয়ে কেউ আমাদের কিছু জানায়নি। দুর্ঘটনার পরপর তারা নিজেরাই মরদেহ নিয়ে গেছে।’

মাটিবোঝাই ট্রলিটি জব্দ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রলিটির খোঁজখবর নেয়া হচ্ছে।’

বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান জামাল ভূঁইয়ার দাদি শতবর্ষী হামিদা খাতুন। বৃহস্পতিবার বেলা ১১টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশলী ইউনিয়নের চংভাদেরা গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ০৬:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১