ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনাভাইরাসে আক্রান্তদের জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন দিয়েছেন শাহরুখ

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি তিনি এই বড় অনুদান করলেও তা নিজে প্রকাশ করেননি ‘কিং খান’।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে বলা হয়, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন টুইটে এ খবর নিশ্চিত করেছেন। তিনি এই অনুদানের জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানান।

টুইটে মন্ত্রী লিখেছেন, ‘এই জরুরি প্রয়োজনের সময় ৫০০ রেমডেসিভির ইনজেকশন অনুদানের জন্য শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সংকটকালে আপনার সহায়তা আমাদের বাধিত করেছে। ’

এর জবাবে টুইটে স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান শাহরুখ খান। টুইটে তিনি লিখেছেন, ‘আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে আসি, তবে এই সংকট জয় করতে পারব। ভবিষ্যতে আরও সাহায্যের জন্য আমার টিম ও আমি প্রস্তুত আছি। এই সেবার জন্য আপনার পুরো টিমকে ধন্যবাদ জানাই। ’

সম্প্রতি ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রায় দুই বছর পর সিনেমার শুটিং ফ্লোরে ফিরেছেন বলিউডের ‘বাদশাহ’। ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর সব সিনেমা থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন বলিউডের এ শীর্ষ অভিনেতা। তাই তার নতুন সিনেমা নিয়ে অগণিত ভক্তদের উচ্ছ্বাসও বাঁধ ভেঙেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনাভাইরাসে আক্রান্তদের জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন দিয়েছেন শাহরুখ

আপডেট সময় ০৪:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০