ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পুনঃভর্তি ফি টাকা ফেরতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সরকারি মহিলা কলেজে বোর্ডের সিদ্ধান্ত ব্যতিরেকে অবৈধ পুনঃভর্তি ফির টাকা ফেরতসহ জেলা শহরের স্কুল-কলেজের সকল অবৈধ ফি বাতিলের দাবিতে গতকাল শনিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সরকারি মহিলা কলেজের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।

বক্তারা বলেন, করোনাকালিন সময়ে যখন মানুষ কর্ম হারিয়েছে, মানুষ ঠিকভাবে খেতে পড়তে পারছেনা ঠিক সেই সময়ে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ নামে বেনামে ফি নিয়েছে, সেই ফি শিক্ষার্থীদের অবিলম্বে ফেরতসহ জেলা শহরের স্কুল-কলেজগুলোর নামে বেনাম ফি নেয়া বন্ধের দাবি জানান।

বক্তারা আরও বলেন, রাস্তা প্রশস্ত করণের জন্য গাইবান্ধা সরকারি মহিলা কলেজ স্থানান্তর করতে হবে, তবে শিক্ষার্থীদের সুবিধার জন্য এটি পৌরসভার মধ্যে স্থাপন করা দরকার।

গাইবান্ধা সরকারি মহিলা কলেজ যদি পৌরসভার বাইরে স্থানান্তর করা হয় তাহলে মেয়েরা নানা ধরনের সমস্যায় পড়তে পারে, তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে, কলেজের সামনে বখাটেদের উৎপাত বেড়ে যাবে ফলে তারা স্বাভাবিকভাবে কলেজে যেতে পারবে না, তাদের লেখা পড়ায় বাঁধা সৃষ্টি হবে, পৌরসভার ভেতরে কলেজ স্থাপনের মতো পর্যাপ্ত জায়গা আছে।

সেখানে কলেজ স্থাপন করলে মেয়েরা নিরাপত্তা পাবে। বক্তারা তাই গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাইরে নেয়ার চক্রান্ত বাতিলেরও দাবি জানান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পুনঃভর্তি ফি টাকা ফেরতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৬:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০