ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি (ভিডিও)

বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক। রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি।

সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন।

১ম ভিডিও লিংক

সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাকিব। এতে বিক্ষুব্ধ হয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে কুপিয়ে-টুকরো করে হত্যার হুমকি দেন মহসিন। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি।

ওই ভিডিও’তে মহসিন নিজের পরিচয় দিয়ে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে হাজির হন মহসিন। এ সময় রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।

মহসিন বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না। বরং সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং সাকিবের মতো বাকি  সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, এটা মানহানিকর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। মহসিন তালুকদার নামে যে ব্যক্তি সাকিব আল হাসানকে হুমকি দিয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

২য় ভিডিও লিংক

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি (ভিডিও)

আপডেট সময় ০৬:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০