ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

আলুর দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করব; কৃষিমন্ত্রী

ছবিঃ কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক

সরকার নির্ধারিত দামেই ব্যবসায়ীদের আলু-পেঁয়াজ বিক্রি করা উচিত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, আমরা আলুর দাম কমিয়ে একটা যৌক্তিক দাম ঠিক করে দিয়েছি। কোল্ড স্টোরেজ মালিকরা ১৬-১৭ টাকা কেজিতে আলু কিনেছে, এখন ২৭ টাকা কেজিতে বেচবে। এই দামটি আমরা অযৌক্তিকভাবে ঠিক করি নাই, এটি অবশ্যই যৌক্তিক।

এই যৌক্তিক দামের মধ্যেই তাঁদেরকে আলু বিক্রি করা উচিত। আমরা বাধ্য হয়ে এই যৌক্তিক দাম নির্ধারণ করেছি, এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করব।

শনিবার (২৪ অক্টোবর) টাঙ্গাইলের মধুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সামনের দিনগুলোতেও কোনোক্রমেই যাতে মানুষের খাদ্য সংকট না হয় সেজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে। যদি দেখা যায়, বন্যা ও অতিবৃষ্টির কারণে আমনের অনেক ক্ষতি হয়েছে ও উৎপাদন কম, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে অল্প পরিমাণ চাল বিদেশ থেকে আমদানি করা হবে। তারপরও, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে দিবেন না।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

আলুর দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করব; কৃষিমন্ত্রী

আপডেট সময় ১০:৪৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০