ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

যশোরে ২ তরুণকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে দুই তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জায়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আবদুল আহাদ আলী (২৫)। নিহতরা ক্যাবল অপরাটের প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের ধারণ ক্যাবল ব্যবসাকে কেন্দ্রে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যশোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আশরাফ হোসেন  বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ডিসলাইনের (ক্যাবল অপারেটর) কাজ করছিলেন বাদল ও আহাদ।

অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের দুইজনকে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলের বাদলের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন আবদুল আহাদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। মণিরামপুর থানার ওসি, ডিবি পুলিশ ঘটনাস্থলে গেছে। খুব শিগগির ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যশোরে ২ তরুণকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০