ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

প্রতীকী ছবি

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের কাস্টঘর এলাকায় ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে রায়হান আহমেদ (৩৫) নামের ওই যুবকের মৃত্যু হয়।

রোববার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। মৃত রায়হান আহমেদ সিলেট নগরের আখালিয়াস্থ নেহারিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার। তিনি বলেন, ভোরে নগরের কাস্টঘর এলাকায় ছিনতাইকালে রায়হান আহমেদকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। রায়হান আহমেদের নামে সিলেটের বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান জ্যোতির্ময় সরকার।

এসএমপির এই মুখপাত্র আরও বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি জানিয়ে জ্যোতির্ময় সরকার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

আপডেট সময় ০৫:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০