ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হবিগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে জিপের সংঘর্ষে নিহত ২

বাস ও জিপ গাড়ির সংঘর্ষে দুজন নিহত

হবিগঞ্জ  প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি এলাকায় বাস ও জিপ গাড়ির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাঁও এলাকার সনয় কর্মকারের ছেলে জিপ গাড়ির চালক সঞ্জিত কর্মকার (৩৮) ও রশিদপুর বাগান এলাকার চা-শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলি (৭০)।

স্থানীয় সূত্র জানায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্রীমঙ্গলগামী লেবু, পেঁপেবোঝাই একটি জিপ গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিপ গাড়ির চালক নিহত হন। একই সঙ্গে নয়জন আহত হন।

এ সময় আহত অবস্থায় নয়জনকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চা-শ্রমিক অঞ্জলিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আটজন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে তারা।

বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-জিপের সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হবিগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে জিপের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৬:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০