ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মুক্তির পর যা বললেন ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল থেকে মুক্তির পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন ভিপি নুর।

এসময় তাকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন ছেড়ে দেয়া হয়েছে তা বুঝতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।

নুর বলেন, আমাকে মুচলেকা নিয়ে তারা (ডিবি) ছেড়ে দিয়েছে। সেখানে (ডিবি কার্যালয়ে) আমাদের সাথে ভাল ব্যবহার করা হয়েছে।

নুরুল হক নুর বলেন, আমাকে কেন গ্রেফতার করা হলো? কেন ছাড়া হলো? আর কেনই বা আক্রমণ করা হলো? কিছুই বুঝলাম না। আমরা এরকম বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হই। একজনে মারে, আরেক জনে গ্রেফতার করে, আরেক জনে ছাড়ে। এভাবেই চলতেছে। এদেশে বিচার নাই। এই দেশে শাসন নাই। আমার বিচার হচ্ছে জনগণের কাছে।

নুর আরও বলেন, আমরা ছাত্র নেতা, আমরা তো অপরাধী না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ করে আসছিলাম। কোন রকম উস্কানি ছাড়া পুলিশ আমাদের ওপর এভাবে আক্রমণ করল। কয়েকজনের অবস্থা খুবই খারাপ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বেশ কয়েকজনকে চিকিৎসা নেয়া লাগবে।

এর আগে শাহবাগের বিক্ষোভ এর পর নুরসহ সাত জনকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তবে কিছুক্ষণ পর ভিপি নুরকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়।

উল্লেখ্য, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মুক্তির পর যা বললেন ভিপি নুর

আপডেট সময় ১১:০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০