ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শেরপুরে ধান ক্ষেতে থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে আমন ধানের ক্ষেত থেকে মোফাজ্জল হোসেন (৫৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৩১ আগস্ট) দিনগত রাতে উপজেলার বিন্নীবাড়ি গ্রামের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, চান্দের নন্নী গ্রামের রিকশাচালক মোফাজ্জল হোসেন সোমবার দুপুরে আমন ক্ষেতে কীটনাশক দেওয়ার কথা বলে রিকশা নিয়ে বিন্নীবাড়ি গ্রামে তার ধান ক্ষেতের উদ্দেশে বেরিয়ে যান। পরে সারাদিন আর বাড়ি ফেরেননি।

এদিকে বিন্নীবাড়ি রাস্তায় দিনভর রিকশাটি খালি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে দিন গড়িয়ে রাত হলে এলাকাবাসীর কৌতুহল জাগে। পরে রিকশা পর্যবেক্ষণ করে তা শনাক্ত করার পর মোফাজ্জলের বাড়িতে খবর পাঠানো হয়।

বাড়ির লোকজন ক্ষেতে বিষ দিতে গেছে বলে জানালে তাদের নিয়ে খুঁজতে গিয়ে ক্ষেতের মধ্যে মোফাজ্জলের মরদেহ পাওয়া যায়। মোফাজ্জল আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানায় তার পরিবার।

পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শেরপুরে ধান ক্ষেতে থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০