ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর গলায় ফাঁস

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চা-শ্রমিক

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক এক চা-শ্রমিক। রোববার (০৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বৌলাছড়া চা-বাগানের শ্রমিক কলোনি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন ওই কলোনির অলকা তন্তবায় (৩৫) ও বিপুল তন্তবায় (৪২)। তাদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।

তিনি বলেন, রোববার ভোরে বৌলাছড়া চা-বাগানের শ্রমিক কলোনিতে তাদের মৃত্যু হয়। সকালে বৌলাছড়া হাসপাতাল লাইনের লেবার কলোনিতে গিয়ে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

অলকার গলাকাটা মরদেহ মেঝেতে আর ঘরের আড়ার সঙ্গে বিপুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সচিব নারায়ণ দাস বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। রোববার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।

একপর্যায়ে শোবার ঘরে দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন স্বামী। পরে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন স্বামী।

ওই সময় ছেলে-সন্তানের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা খুলে রক্তাক্ত স্ত্রী ও স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর গলায় ফাঁস

আপডেট সময় ০৮:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০