ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মহাসড়কের পাশে দুই বন্ধুর গলাকাটা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

মির্জাপুর প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুড়িগ্রামের চিলমারী উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে মাসুদ রানা (২৮) ও রংপুরের কোতোয়ালি থানার চানবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন মিয়া (২৮)।

রাতে তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান,-

মহাসড়কের পাশ দিয়ে অসংখ্য তার রয়েছে। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওই তারে বাধাপ্রাপ্ত হয়ে গলায় আঘাত লেগে তারা মারা যেতে পারেন।

পুলিশ জানায়, মাসুদ রানা গাজীপুরের কাশেমপুর এলাকার গ্রামীণ ফ্রেব্রিক্সে চাকরি করেন। আর মামুন মিয়া কালিয়াকৈর উপজেলার চক্রবর্তী এলাকার মুদি দোকানি।

তারা দুই বন্ধু শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার সকালে মহাসড়কের ওই স্থানে দুই যুবকের-

মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় তাদের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ, মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. দীপু জানান, মহাসড়কের ওপর ও পাশ দিয়ে অসংখ্য তার টানানো আছে। কিছু তার মাটিতেও পড়ে রয়েছে।

ওই তারে বাধাপ্রাপ্ত হয়ে দুর্ঘটনায় তারা মারা যেতে পারেন। তাছাড়া অন্য কোনো ঘটনাও থাকতে পারে। তাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মহাসড়কের পাশে দুই বন্ধুর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০