ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে, নিহত ২

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে রড বোঝাই বড় ট্রাক (লং ভেহিকেল) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বসা একটি বাজারের লোকজনকে চাপা দেয়ায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২০ জুলাই) সকালে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে বসা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন তাড়াশ উপজেলার কালুপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে ময়নাল হোসেন (৩২)। অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, নাটোরগামী রডবাহী একটি ট্রাক খালকুলা বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে গাড়িটি বাজারে ঢুকে পড়ে এবং শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটিকে চাপা দেয়। এ সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে বাজারে আসা দুই ব্যক্তি নিহত হন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।

আর নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ভটভটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে, নিহত ২

আপডেট সময় ১২:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০