ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কোটি টাকার নকল কসমেটিকস জব্দ

অভিযান চালিয়ে নকল কসমেটিকস জব্দ

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর বংশাল থেকে প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলিফুল, কুমারিকা, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১ কোটি টাকা মূল্যের নকল কসমেটিকস পণ্য জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বুধবার (০৮ জুলাই) বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বংশাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল পণ্য জব্দ করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের-

কসমেটিকস পণ্য নকল করে বিক্রি করায় বংশালের মো. মামুন মিয়ার কারখানায় অভিযান পরিচালনা করে নকল মালামাল জব্দ করা হয়।

এ সময় কারখানার মালিক মামুন মিয়াকে (৩০) গ্রেফতার করে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই’র ফিল্ড অফিসার রাশেদ আল মামুন বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করেন।

মোবাইল কোর্টের মাধ্যমে ১ ট্রাক নকল কসমেটিকস জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

এছাড়াও কসমেটিকস তৈরির কাঁচামাল, লেবেল, বিপুল সংখ্যক খালি বোতল, বিভিন্ন রং ও ফ্লেভারের পারফিউমও জব্দ করেছে বিএসটিআই।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কোটি টাকার নকল কসমেটিকস জব্দ

আপডেট সময় ০৫:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০