ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রান্না দেরি হওয়ায় স্বামীর বকুনি, গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

ঈশ্বরদী প্রতিনিধিঃ  ঈশ্বরদীতে সাবানা বেগম ওরফে ফাতেমা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার এমএস তিনতলা নতুনপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাবানা চারঘাট শলুয়া গ্রামের মিনারুল ইসলামের স্ত্রী। মিনারুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরি করেন। তার প্রথম বিবাহ বলবৎ থাকা অবস্থায় ফাতেমাকে দ্বিতীয় বিয়ে করেন।

স্থানীয়রা জানায়, পরিবারের খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো ফাতেমার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রান্না করতে দেরি হওয়ায় মিনারুল বকুনি দিলে অপমানে গৃহবধূ ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।

বাড়ির লোকজন তা দেখতে পেলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মেয়ে বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রান্না দেরি হওয়ায় স্বামীর বকুনি, গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০৬:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০