ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ : ঢাকা বোর্ডে ২২৪৩ জনের ফল পরিবর্তন

এস এস সি শিক্ষার্থী

শিক্ষা ডেস্কঃ  এসএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে ২ হাজার ২৪৩ জনের ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ১০৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ২৯৯ জন।

মঙ্গলবার (৩০ জুন) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের-

পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। তারা মোট ৪ লাখ ৪১ হাজার ৯১৯টি বিষয়পত্র চ্যালেঞ্জ করেছেন।

এদের মধ্যে এসএসসি পরীক্ষার ৩ লাখ ৯৫ হাজার ৮৯৮টি, দাখিলের ২৮ হাজার ৪৮৪টি এবং এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।

চলতি বছর ঢাকা বোর্ডের ৫৭ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী এক লাখ ৪৬ হাজার ২৬০টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন।

গত ৩১ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় গড় পাস করেছে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী।

এক লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী চলতি বছর জিপিএ-৫ পেয়েছিলেন।

৯টি সাধারণ বোর্ডে এসএসসিতে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ৭৫ শতাংশ এবং শুধু এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ২৩ হাজার ৪৯৭ জন।

গত ৩১ মে প্রকাশিত ফল অনুযায়ী, এসএসসিতে ঢাকা বোর্ডে ৮২ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

আর জিপিএ-৫ পেয়েছিল ৩৬ হাজার ৪৭ জন। যারা প্রত্যাশিত ফলাফল পাননি তারা গত ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ : ঢাকা বোর্ডে ২২৪৩ জনের ফল পরিবর্তন

আপডেট সময় ০৮:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০