ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুষ্টিয়ায় র‌্যাবের হাতে জঙ্গি আটক!

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধিঃ  কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা এলাকায় অভিযান চালিয়ে আমজাদ আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২। র‌্যাবের দাবি, আমজাদ আলী সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য।

রবিবার (২৮ জুন) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার আমজাদ আলী মেহেরপুর জেলার গারাডোব গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্ততে র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) এর একটি দল কুষ্টিয়ার বারখাদা এলাকায় জঙ্গী বিরোধী অভিযান চালায়।

এ সময় সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, আমজাদ নতুন সদস্য সংগ্রহ করেন, দলের জন্য নিয়মিত চাঁদা দেন এবং অন্যান্য সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় করতেন।

তার কাছ থেকে চারটি উগ্রবাদী বই, ১৩টি উগ্রবাদী প্রচারপত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১২।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুষ্টিয়ায় র‌্যাবের হাতে জঙ্গি আটক!

আপডেট সময় ০৫:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০