ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

দুর্ঘটনাকবলিত ট্রাক

টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানায়, শনিবার (২৭ জুন) রাতে ঢাকা থেকে প্লেনশিট ভর্তি একটি ট্রাক বগুড়ার উদ্দেশে যাত্রা করে।

রোববার ভোরের দিকে মহাসড়কের চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আইল্যান্ডের উপর উঠিয়ে দেয়।

এসময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিনজনকে গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

খবর পেয়ে গড়াই হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নিয়েছে।

গড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) দুলাল জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট সময় ১১:৫০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০