ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আবারও বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার

এশিয়ান নিউজ হাব মিথ্যা সংবাদ প্রকাশ করেছে

ডেক্স রিপোর্ট:ভারত-চীন সংঘাতের চেয়ে বাংলাদেশকে ‘খয়রাতি’ বলে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে আনন্দবাজার পত্রিকা। এবার বাংলাদেশকে নিয়ে নতুন প্রোপাগান্ডা শুরু করেছে দেশটির মিডিয়া। প্রচার করা হচ্ছে, ভারতকে বাংলাদেশ উস্কানি দিয়েছে। ভারতকে উস্কে দিয়ে চীন থেকে অস্ত্র কিনছে।

কাশ্মীর থেকে পরিচালিক সংবাদমাধ্যম ‘এশিয়ান নিউজ হাব’ ‘বাংলাদেশ ভারতকে উস্কানি দিয়ে এখন চীন থেকে অস্ত্র কিনছে’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে।

গণমাধ্যমটি বলেছে, নেপালের পর ভারতের আরেক বন্ধুদেশ বাংলাদেশ চীনের দিকে ভারতের থেকে বেশি ঝুঁকে পড়ছে।

ভারতীয় মিডিয়ায় এমন প্রচারণা চালানো হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশ সবসময় চীন থেকে অস্ত্র ক্রয় করে। এমনকি বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ চীন। বিষয়টি নতুন কিছু নয়। চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক অনেক গভীর এবং অনেক আগের।

কিন্তু লাদাখের ঘটনার পর এই বিষয়টিকে টেনে এনে তাদের দাবি ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ চীন থেকে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ট্যাংক, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য।

এশিয়ান নিউজ হাবের খবরে বলা হয়েছে, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে মডার্ন গিয়ার যেমন; নাইট ভিশন গগলস, ব্যালেস্টিক হেলমেট, আই প্রটেক্টেড গিয়ার, বুলেটপ্রুফ ভেস্ট, ব্যক্তি যোগাযোগের ব্যবস্থা, পাল্মটপ, জিপিএস ডিভাইস, বিডি-০৮ এসল্ট রাইফেল সাথে কলিমেটর সাইট ইত্যাদি দিয়ে সজ্জিত করছে। ২০০৯ সালের পর থেকে বাংলাদেশ ৬৫০ টি বিটিআর-৮০ আর্মড পারসনেল ক্যারিয়ার, ৫০ টি অটোকার কোবরা ১ এবং ৫০ টি অটোকার কোবরা ২ এবং BOV M11 আর্মড রিকনিসেন্স ভেহিকেল সংগ্রহ করেছে।

গণমাধ্যমটির ভাষ্যমতে, ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলেও চীন থেকে অস্ত্র কেনার এই সিদ্ধান্ত ভারতকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে দেবে। এটিই ভারতীয় বিশ্লেষকরা উস্কানি হিসাবেই নিচ্ছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আবারও বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার

আপডেট সময় ০৯:৩১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০