ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর পত্নীতলায় সাপের দংশনে কিশোরের মৃত্যু

বিষাক্ত সাপ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁর পত্নীতলায় বিষাক্ত সাপের দংশনে আব্দুল জলিল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯জুন) রাত আড়াইটার দিকে ওই কিশোর মারা যায়।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমবাটি গ্রামে সাপের দংশনের ঘটনা ঘটে। আব্দুল জলিল গ্রামের নইম উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল জলিল ঘরের ভেতর চৌকিতে এবং তার বাবা-মা মেঝেতে শুয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে জানালা দিয়ে সাপ প্রবেশ করে আব্দুল জলিলের কানে কামড় দিয়ে থাকে।

বিষাক্ত সাপের দংশনে যন্ত্রণায় কানে হাত দিয়ে সাপ ধরে চিৎকার দেয় আব্দুল জলিল। পরে তার চিৎকারে বাবা ঘুম থেকে উঠে সাপটি মেরে ফেলেন।

স্থানীয় পাটিচাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রায়হানুল আলম বলেন, ছেলেটি ঘুমের মধ্যে সাপটি ধরে। পরে বাবা-ছেলে মিলে সাপটিকে মেরে ফেলে।

শুনেছি স্থানীয়ভাবে ওঝা-কবিরাজ দিয়ে ঝাঁড়-ফুক করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যায়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর পত্নীতলায় সাপের দংশনে কিশোরের মৃত্যু

আপডেট সময় ০২:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০