ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আন্তঃজেলায় বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়াতে বিআরটিএর সুপারিশ

বাসটান্ড

স্টাফ রিপোর্টারঃ  আন্তঃজেলা চলাচলে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

একই সঙ্গে প্রতিটি বাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৩০ মে) বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

বৈঠকে বিআরটিএর কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আগামী সোমবার (১ জুন) থেকে বাস চলাচল শুরু হবে।

ব্রিফিংয়ে বিআরটিএ চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা জানান, ৫০ সিটের বাসে ২০ জন করে যাত্রী পরিবহন করা হবে।

ফলে বাস পরিচালনার খরচ মেটাতে যাত্রীদের প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হবে। করোনার জন্য স্বাস্থ্যবিধি মানতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম বলেন, করোনার পরে এই ভাড়া কার্যকর থাকবে না। যাত্রীরা মাস্ক নিয়ে না আসলে বাস মালিক কর্তৃপক্ষ তা সরবরাহ করবে। ড্রাইভারদের পিপিই দেওয়া হবে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৩১ মে) থেকে বিদ্যমান ভাড়ায় আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ভাড়া বাড়বে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে।

করোনা ভাইরাস সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আন্তঃজেলায় বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়াতে বিআরটিএর সুপারিশ

আপডেট সময় ০২:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০