ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জমি লিখে না দেয়ায় বাবাকে জবাই করে হত্যা

ত্রিশাল থানা

ময়মনসিংহ প্রতিনিধিঃ  ময়মনসিংহের ত্রিশালে বেশি পরিমাণ জমি লিখে না দেয়ায় জন্মদাতা বাবা আইয়ুব আলী (৭০)কে ছুরিকাঘাত করে শেষে জবাই করে হত্যা করেছে ঘাতক ছেলে এনামুল (২৮)।

বৃহস্পতিবার (২৮ মে) ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী এলাকার ছনকান্দা কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী এলাকার ছনকান্দা কামারপাড়া গ্রামের আইয়ুব আলী তার বড় ছেলেকে বেশি পরিমাণ জমি লিখে দেয়ায় ছোট ছেলে এনামুলের সাথে তার বিরোধ চলে আসছিল।

বাবা আইয়ুব আলী অন্যদের ছেলেদের সাথে থাকত। বুধবার তিনি এনামুলের বাড়িতে আসেন।

পরে অন্যদের বেশি পরিমাণ জমি লিখে দেয়া নিয়ে বৃহস্পতিবার সকালে বাড়িতে এনামুলের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে এনামুল তার বাবাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে শেষে জবাই করে পালিয়ে যায়।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল ইসলাম জানান, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরেই ছেলের হাতে খুন হন বৃদ্ধ পিতা।

আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। এ ঘটনায় নিহতের আরেক ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। বাবার হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জমি লিখে না দেয়ায় বাবাকে জবাই করে হত্যা

আপডেট সময় ১১:২৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০