ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সরকারি নির্দেশ অমান্য, ৮ বাস আটক

বাস আটক

স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধের সরকারি নির্দেশনা উপেক্ষা করে যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচল করায় আটটি বাস আটক করেছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় সেতুর সংযোগ সড়ক এলাকায় তল্লাশি চৌকিতে এসব বাস আটক করা হয়।

রবিবার (২৪ মে) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, সরকারি নির্দেশনা না মেনে মহাসড়কে গণপরিবহন চলাচল করায় গত ২৪ ঘণ্টায় আটটি বাস আটক করা হয়েছে।

এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীসহ তিনটি, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী দুটি ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী তিনটি খালি বাস আটক করা হয়েছে। খালি বাসগুলো যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় যাত্রী আনতে ঢাকায় যাচ্ছিল।

তিনি আরও জানান, আটক বাসগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। সড়কে গণপরিবহন চলাচলের বিষয়ে এখনো বিধিনিষেধ বলবৎ রয়েছে, ফলে বর্তমানে বাসগুলোকে ছাড়া হচ্ছে না। এসব বাস ছাড় করার বিষয়ে ঈদের পর সিদ্ধান্ত হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সরকারি নির্দেশ অমান্য, ৮ বাস আটক

আপডেট সময় ০২:২১:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০