ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা

ফার্মে মুরগি (ফাইল ফটো)

অর্থনীতি ডেস্কঃ   রোজার প্রথমে বেশ কিছু দিন ব্রয়লার মুরগির দাম স্থির থাকলেও হঠাৎ করেই অস্বাভাবিক দাম বেড়ে গেছে। রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাসের শুরুতে মুরগির দাম কিছুটা কমেছিল। চাহিদা বাড়ায় হঠাৎ মুরগির দাম বেড়েছে।

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, যা দুই দিন আগে ছিল ১২০ থেকে ১৩০ টাকা। আর করোনার শুরুর দিকে ছিল ১১০ থেকে ১১৫ টাকা।

খিলগাঁওয়ের এক ব্যবসায়ী  বলেন, ‘করোনার কারণে ব্রয়লার মুরগির চাহিদা অনেক কমে গিয়েছিল। কয়েকদিন ধরে আবার চাহিদা বেড়েছে। এর ফলে ফার্ম ও পাইকারিতেও মুরগির দাম বেড়ে গেছে। বাড়তি দামে কিনে আনার কারণে আমরা এখন বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’

হঠাৎ ব্রয়লার মুরগির এমন দাম বাড়ার বিষয়ে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ খান বলেন, ‘আগে ফার্মে বয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ৬০ টাকা করে। এখন তা বেড়ে ৯০ টাকার মতো হয়েছে। এ হিসেবে কেজিতে বয়লার মুরগির দাম বেড়েছে ৩০-৪০ টাকা। চাহিদা ও সরবরাহের কারণে মুরগির এই দাম বেড়েছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা

আপডেট সময় ০৩:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০