ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

টাঙ্গাইলে ভাতিজার দায়ের কোপে জীবন প্রদীপ নিভল চাচার

প্রতীকী ছবি

  টাঙ্গাইল প্রতিনিধি:  বিরোধপূর্ণ জমির ধান কাটতে বাধা দেওয়ায় টাঙ্গাইলের সখীপুরে ভাতিজাদের দায়ের কোপে চাচা হারিছ শিকদার (৬৫) খুন হয়েছেন।

এ ঘটনায় বুধবার (৬ মে) দুপুরে নিহতের ছেলে আনোয়ার শিকদার বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

এর আগে মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার দাড়িপাকা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মামলার বরাতে পুলিশ জানায়, উপজেলার দাড়িপাকা গ্রামের নিহত হারিছ শিকদারের সাথে আপন ভাতিজা জুলহাস উদ্দিন শিকদার, ছোহরাব শিকদার ও মাইনউদ্দিন শিকদারদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। মঙ্গলবার চাঁদনি রাতে বিরোধপূর্ণ ওই জমিতে তার ভাতিজারা ধান কাটতে যায়। পরে ধান কাটার খবর পেয়ে হারিছ শিকদার ও তার দুই ছেলে সেখানে গিয়ে ধান কাটায় বাধা দিলে প্রতিপক্ষ দা, টেটা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় দায়ের কোপে হারিছ শিকদার, তার ছেলে আনোয়ার শিকদার (৩৫), দেলোয়ার শিকদার ও ভাতিজা আবুল কাশেমসহ (৫৫) তার ছেলে রতন শিকদার গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা রাতেই তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ১২টার দিকে হারিছ শিকদারের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সখীপুর থানার ওসি আমির হোসেন দৈনিক অধিকারকে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

টাঙ্গাইলে ভাতিজার দায়ের কোপে জীবন প্রদীপ নিভল চাচার

আপডেট সময় ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০