ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত একই পরিবারের ১৮ জন, ছিল না উপসর্গ

ছবিঃ প্রকৃতি

স্টাফ রিপোর্টারঃ  নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি যৌথ পরিবারের ১৮ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের কারও শরীরেই আক্রান্ত হওয়ার কোনো ধরনের উপসর্গ ছিলো না।   

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় বসবাসরত পরিবারটির অন্যতম সদস্য জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিল্পী আক্তার। করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় তার ফলাফল কভিড-১৯ নেগেটিভ এসেছে।

তবে ডা. শিল্পীর বা-মাসহ পরিবারটির ১৮ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ১৪ বছর বয়সী কিশোর থেকে ৭৪ বছর বয়সী বৃদ্ধ। তবে তাদের কারও শরীরেই কোনো উপসর্গ ছিল না বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র।

ডা. শিল্পী  জানান, সিভিল সার্জন অফিসে তার জন্য নিয়মিত খাবার দিয়ে যেতেন তার ছোট ভাই। সম্প্রতি ওই ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়।

গত ২১ এপ্রিল ফলাফল কভিড-১৯ পজিটিভ আসে তার। পরে সন্দেহ দূর করতে গত ২৩ এপ্রিল বাকি ১৮ সদস্যেরও নমুনা সংগ্রহ করা হয়। এতে সাত বছরের এক শিশু ছাড়া অন্য সবার শরীরেই সংক্রমণ ধরা পড়ে।

শিল্পী আক্তার আরও জানান, বর্তমানে আক্রান্তদের সবাই বাড়িতে আইসোলেশনে আছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুও বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানিয়েছেন।

জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যানুযায়ী নারায়ণগঞ্জে মঙ্গলবার নতুন করে ৮৪ জনসহ মোট ৭৪২ জন করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪২ জন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত একই পরিবারের ১৮ জন, ছিল না উপসর্গ

আপডেট সময় ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০