ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গেইলকে হুমকি দিলেন চাহাল

গেইলকে হুমকি দিলেন চাহাল

ক্রীড়া ডেস্কঃ  সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। নিয়মিত টিকটক ভিডিওতে মজার মজার সব পোস্ট করতে থাকেন তিনি। কিন্তু সে সব ভিডিও যে ক্রিকেটমহলে খুব একটা জনপ্রিয় নয়, তা ক্রমেই স্পষ্ট হচ্ছে।

এর আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মা খোঁচা দিয়েছিলেন চাহালকে। তাঁর টিকটক ভিডিও নিয়ে এবার বিদ্রুপ করলেন ক্রিস গেইল।

২৯ বছর বয়সী ভারতীয় লেগস্পিনারকে প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় ‘ব্লক’ করে দেওয়ারও হুমকিও দিলেন তিনি।

ইনস্টাগ্রাম লাইভ সেশনে চাহালকে গেইল বলেন, ‘টিকটককে বলব তোমায় যেন ব্লক করে দেয়। আর এটা আমি মজা করে বলছি না।

সোশ্যাল মিডিয়ায় তোমাকে বড্ড বিরক্তিকর লাগে। তোমার এখনই সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসা উচিৎ। আমরা চাহালকে দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছি।

আমার জীবদ্দশায় তোমায় আর দেখতে চাই না। আমি তোমাকে ব্লক করে দেব।’

এর আগে ইনস্টাগ্রাম লাইভে এবি ডি ভিলিয়ার্সকে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, ‘দেখে মনেই হবে না যে এই ছেলেটা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আর ওর বয়স ২৯।

একবার ওর ভিডিওগুলো দেখো। ও একেবারে জোকার।’ এবার আরও চড়া সুরে চাহালকে ট্রোল করলেন ক্যারিবিয়ান তারকা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গেইলকে হুমকি দিলেন চাহাল

আপডেট সময় ০৬:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০