ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত মঈন মারা গেছেন

মঈন

স্টাফ রিপোর্টারঃ   মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান পুলিশের এএসআই কিশোর সরকারের গুলিতে আহত মঈন হোসেন ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে চিকিৎসাধনী অবস্থায় মারা গেছেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুদার।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার নির্জন একটি স্থানে এএসআই কিশোর সরকারের সাথে শহিদুল ইসলাম শহিদ ও মঈন হোসেনের কথা কাটাকাটি হয়।

কিশোর সরকার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা পিস্তল দিয়ে গুলি চালালে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় আহত হয় মঈন হোসেন।

গুলির শব্দ পেয়ে স্থানীয়রা আহত মঈনকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

মঈন টাঙ্গাইলের মির্জাপুর থানার আজগানা দাবলা পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। ঘটনার পরের দিন রাতে মন্ত্রীর গানম্যান পুলিশের এএসআই কিশোর সরকারকে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

কিশোর কুমার সরকার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুইটি মামলা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত মঈন মারা গেছেন

আপডেট সময় ০৩:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০