ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঋণ তহবিলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে

অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

তাদের মতে, এই তহবিলের টাকা গ্রামে সঞ্চালিত হলে তা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সক্ষম হবে। তবে খেয়াল রাখতে হবে, যারা প্রকৃত অর্থেই নিম্ন আয়ের মানুষ এবং করোনার কারণে ক্ষতিগ্রস্ত, তারাই যেন এই তহবিল থেকে ঋণ সুবিধা পায়।

অর্থনীতিবিদরা আরও বলছেন, এই ঋণ বিতরণের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা (এনজিও), সুনির্দিষ্টভাবে বললে মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের কঠোর নজরদারি থাকতে হবে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ের মানুষদের জন্য বাংলাদেশ ব্যাংকের এই তহবিল থেকে প্রাপ্ত ঋণে ৯ শতাংশ সুদ নির্ধারণকেও তারা ইতিবাচক হিসেবেই দেখছেন।

গ্রামীণ অর্থনীতির পাশাপাশি এই তহবিল দেশের এনজিও খাতেও গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান বলেন, বিভিন্ন মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান ২৪ শতাংশ পর্যন্ত সুদে ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে। সেখানে বাংলাদেশ ব্যাংকের তিন হাজার কোটি টাকার ঋণ তহবিলে সুদের হার ধরা হয়েছে ৯ শতাংশ। ফলে তুলনামূলকভাবে গ্রামীণ জনগণের জন্য এই সুদহার অনেক কম। এই ঋণ বিতরণের মাধ্যমে গ্রামে-গঞ্জে টাকার বিস্তার ঘটানো সম্ভব হবে।

আর টাকার সরবরাহ বাড়লে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। এই মুহূর্তে সেটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঋণ তহবিলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে

আপডেট সময় ০৪:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০