ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনা মোকাবেলায় সচেতনতার তাগিদ দিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টারঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতিতে অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। এই পরিস্থিতিতে সবাইকেই নিজেকে সুরক্ষিত রাখতে হবে। একই সঙ্গে অপরকেও সুরক্ষিত রাখতে হবে।

জনসমাগমে যাওয়া যাবে না। সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে। এখন জনগণ সচেতন হলে করোনা মোকাবিলা সম্ভব । সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে দেশের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই এপ্রিল মাসটা একটু কঠিন হবে। আগেই বলেছিলাম এই মাসে সাবধানে থাকতে হবে। যেখানে যখন প্রয়োজন লকডাউন করা হচ্ছে। দেশের কথা মানুষের কথা চিন্তা করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। মানুষ যেন সংক্রামিত না হয় সে জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।  

ডাক্তার নার্সদের বিশেষ সুরক্ষা সরঞ্জাম সবাই ব্যবহার করলে সংকট সৃষ্টি হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাই পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহার করলে ডাক্তারদের দেব কিভাবে? ডাক্তার স্বাস্থ্যকর্মী ছাড়া এগুলো কেউ ব্যবহার করবেন না।

তিনি বলেন, সারা বিশ্ব আজ আতঙ্কিত। বিশ্বে অতীতে এই পরিস্থিতি হয়নি। ২৫০ কোটি মানুষ ঘরবন্দী। এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও।

এই কঠিন পরিস্থিতিতে আমাদের অর্থনৈতিক কাঠামো ঠিক রাখতে আমরা কৃষির দিকে বেশি নজর দিচ্ছি। আমাদের মাটি আল্লাহর দেওয়া নেয়ামত। দেশের কোথাও যেন এক ইঞ্চি আবাদি জমিও খালি না থাকে। সবাই যার যার অবস্থান থেকে উৎপাদন করুন।

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনা মোকাবেলায় সচেতনতার তাগিদ দিল : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৩৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০