ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনাকে হারিয়ে সুস্থ জীবনে জুভেন্টাসের দুই ফুটবলার

জুভেন্টাসের দুই খেলোয়াড় ড্যানিয়েল রুগানি এবং ব্লেইস মাতুইদি

 ক্রীড়া ডেস্কঃ   গত মাসের শেষদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাসের দুই খেলোয়াড় ড্যানিয়েল রুগানি এবং ব্লেইস মাতুইদি। তবে ভাল খবর হলো, ইতালির মৃত্যুপুরীর মাঝে থেকেও কোন নেতিবাচক খবরে পরিণত হতে হয়নি তাদের।

বুধবার আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মাতুইদি এবং রুগানি- দুজনই এখন করোনাভাইরাস থেকে মুক্ত। অর্থাৎ করোনার বিপক্ষে যুদ্ধে জয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন তারা।

বিবৃতিতে লেখা হয়েছে, ‘প্রোটোকল মোতাবেক করোনাভাইরাসের দুইটি পরীক্ষা করা হয়েছে ড্যানিয়েল রুগানি ও ব্লেইস মাতুইদির। তাদের এ পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।
অর্থাৎ এখন আর করোনায় আক্রান্ত নন তারা। এখন আর তাদের বাধ্যতামূলক হোম আইসোলেশনে থাকতে হবে না।’

উল্লেখ্য, ইতালিতে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। প্রাণঘাতী এ ভাইরাসের কাছে হার মেনেছেন অন্তত ২১ হাজার ৬৪৫ জন। সারাবিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনাকে হারিয়ে সুস্থ জীবনে জুভেন্টাসের দুই ফুটবলার

আপডেট সময় ১২:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০