ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পুকুর থেকে ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ছবিঃ উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে পুকুর খনন করতে গিয়ে প্রাচীন মোগল আমলের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। 

শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের গুণ্ডা ঝাড় এলাকায় হরিপুকুর পুনঃ খনন করতে গিয়ে পুকুরের মাঝখানের ৮-১০ ফুট নিচ থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। পুকুরের মালিক হোসেন হাজীর কাছ থেকে নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার নির্দেশে স্থানীয় চৌকিদার মূর্তিটি তাঁর বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনকে অবগত করেন ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের নিকট কষ্টিপাথর মূর্তি হস্তান্তর করেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার।

মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম জানান, মূর্তির দৈর্ঘ্য অনুমানিক আড়াই ফুট, প্রস্থ এক ফুট, ওজন ১৮ কেজি।

উদ্ধারের পর মূর্তিটি কী পাথরের পরীক্ষা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়ামিন হোসেন আজ রাতেই পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মূর্তিটিকে জেলা প্রশাসকের (রাষ্ট্রীয়) কোষাগারে জমা রাখা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পুকুর থেকে ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আপডেট সময় ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০