ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

দেশের লোভী মুনাফাখোর ব্যবসায়ীরাই করোনা ভাইরাস; রুবেল

ছবিঃ রুবেল হোসেন, ক্রিকেটার

ক্রীড়া ডেস্কঃ  প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে। চীন থেকে শুরু হওয়া কোভিড-১৯ এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৮৫ দেশ ও অঞ্চলের ১১ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

আক্রান্ত হয়েছেন পৌনে তিন লাখের বেশি মানুষ। অথচ এমন বিপদের সময়ও কিছু স্বার্থলোভী মানুষ নিজেদের মুনাফার চিন্তায় ব্যস্ত। করোনাকে কেন্দ্র করে বাড়ানো হচ্ছে দ্রব্য-মূল্যের দাম। অতি লাভের কারণে পণ্য মজুদও করছে অনেকে।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই-এ। আর আক্রান্তের সংখ্যা ২৪ ছাড়ালো। তবে এমন কঠিন সময়ে সাধারণ মাস্ক থেকে শুরু করে অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি হওয়ায় লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের ওপর চটেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি স্ট্যাটাসে ক্ষোভ ঝেড়েছেন রুবেল। পাশাপাশি একাত্তরের বীর সন্তানদের স্মরণ করে বর্তমান এই বিপর্যয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

রুবেল লিখেন,
লোভী ও নির্মম জাতি আমরা।

চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান,কারণ তারা মানুষ।

আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা,আর ২০ টাকার মাস্ক ১০০\ ১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!

শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয়ে আমরা সবাই এক নই । কেন?

মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে, তারাই আসলে দেশের করোনা ভাইরাস।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

দেশের লোভী মুনাফাখোর ব্যবসায়ীরাই করোনা ভাইরাস; রুবেল

আপডেট সময় ০৬:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০