ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বেতন কমে যাচ্ছে রোনালদো-দিবালাদের

ক্রীড়া ডেস্কঃ  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ২৫৫ জনের। অন্যদিকে  ইতালিতে একদিনেই ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা ভাইরাসে দেশটির মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জনে। 

এর মাধ্যমে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি। তাছাড়া ইতালিতে মোট আক্রান্তের সংখ্যাও এরই মধ্যে ৪৭ হাজার ২১ জন ছাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

করোনার প্রভাবে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। বন্ধ হয়ে গেছে ইউরোপের জমজমাট সব লিগগুলো। তাতে বড়সর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো।

তাইতো ইতালিয়ান সেরি’আ লিগ সিদ্ধান্ত নিয়েছে তাদের ক্লাবগুলোতে খেলা খেলোয়াড়দের বেতন কমানোর। ক্ষতি পুষিয়ে আর্থিক ভারসম্য আনার জন্য ইতোমধ্যে তারা এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে।

সেরি’আ লিগে বিভিন্ন ক্লাবে খেলা খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এ বিষয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান গ্যাব্রিয়েলে গ্রাভানি বলেছেন, ‘বেতন কমানোটাকে নিষিদ্ধ বিষয় ভাবলে চলবে না।

আমাদের বুঝতে হবে যে চলমান জরুরি অবস্থা সবাইকেই ক্ষতিগ্রস্থ করছে। পুরো বিশ্বই ক্ষতিগ্রস্থ হচ্ছে, বদলে যাচ্ছে। আমরা আর্থিক সামঞ্জস্যতা ফেরাতে আগ্রহী। সে কারণে সবকিছু বিবেচনা করে আমাদের একটি সমীক্ষা চালাতে হবে।’

উল্লেখ্য, সেরি আ লিগের ক্লাব জুভেন্তাসের হয়ে পর্তুগিজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে ৩১ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন।  আর আর্জেন্টাইন পাওলো দিবালার বেতন ১২.৫২ মিলিয়ন ইউরো।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বেতন কমে যাচ্ছে রোনালদো-দিবালাদের

আপডেট সময় ০২:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০