ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ এর নির্বাচন মনিটর করা শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমরা কন্ট্রোল রুমটা ভিজিট করতে আসলাম। আমরা আসন দুইটিতে ড্রোন থেকে আরম্ভ করে এভরিথিং ইউজ করছি। সম্পূর্ণ সায়েন্টিফিক মেথডে আমরা কেন্দ্রীয়ভাবে এটা মনিটর করছি। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া খারাপ না হয়, সেটাতে আমরা জোর দিয়েছি। সুন্দরভাবে ও স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সেজন্য সব ধরণের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি।

তিনি বলেন, শেরপুরটা বর্ডারিং এলাকা। ওখানে আর্মিকে বর্ডার থেকে একটু দূরে থাকতে হয়। এজন্য আমরা ওখানে ডেপ্লয়মেন্ট অফ বিজিবিটা বাড়িয়েছি। বিজিবিকে আমরা ইফেক্টিভলি ইউজ করছি, র‍্যাবকে ইউজ করছি, তারপর আনসার, পুলিশ উনারাতো আছেনই।

শেরপুর ও বগুড়ার নির্বাচনের পরিস্থিতি জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, সকাল সাড়ে সাতটার সময় আমি প্রথম রিপোর্ট পাই। সেখানে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে। মানুষ নির্বিঘ্নে আসছে, ভোট দিচ্ছে। বাই-ইলেকশনে সাধারণত একটা টেনডেন্সি থাকে ভোটার টার্ন আউট কম হওয়ার। তারপরেও দেখা যাক কি হয়। তবে মানুষ শান্তিপূর্ণভাবে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে তারা নিজ বাড়িতে ফেরত যাচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি

আপডেট সময় ০১:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬