ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক প্রতিমন্ত্রী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আলমগীর কবির আত্রাই ও রাণীনগরবাসীকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি মূলত কালো টাকার প্রভাব মোকাবিলা করতেই নির্বাচনে এসেছি। আত্রাই ও রাণীনগরের মানুষ কালো টাকাকে ঘৃণা করে। টাকার বিনিময়ে নির্বাচন একটি অন্যায় প্রক্রিয়া, যেখানে জনমতের সঠিক প্রতিফলন ঘটে না। যারা অর্থের দাপট দেখাচ্ছে, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘রাজনীতিতে যাদের সততা ও দেশপ্রেম নেই, তাদের সরে যাওয়া উচিত। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য। স্থানীয় জনগণের বিপুল প্রত্যাশা ও সমর্থনের কারণেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।’

জুলাই আন্দোলনের চেতনা স্মরণ করে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কার, মেরামত এবং দেশে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ছিল জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের স্বপ্ন এমন একটি নির্বাচন, যেখানে কালো টাকা বা সন্ত্রাসের কোনো স্থান থাকবে না এবং জনগণ অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।’

মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, বিএনপি নেতা নজরুল মাস্টার, অ্যাডভোকেট আবু বেলাল হোসেন জুয়েল ও জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলমগীর কবির চারদলীয় জোট সরকারের আমলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি থেকে আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজুকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫