ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

আমাদের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে ভারতের উপদেশ বাংলাদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ কীভাবে নির্বাচন করবে সে বিষয়ে প্রতিবেশী দেশের কাছ থেকে উপদেশ নেওয়ার কোনো প্রয়োজন নেই।’

গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সর্বশেষ যে বক্তব্য ভারতের, তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদের। আমি মনে করি না যে, এটার কোনো প্রয়োজন আছে।’ ‘বাংলাদেশে নির্বাচন কেমন হবে, তা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না,’ বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছি যে, আমরা একটা ভালো ভোটের পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত ১৫ বছর ছিল না।’

‘এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি। কারণ, তারা জানে গত ১৫ বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সঙ্গে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। তখন এই প্রহসনমূলক নির্বাচনগুলো নিয়ে তারা টু শব্দ উচ্চারণ করেনি,’ যোগ করেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ‘এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার কোনো প্রয়োজন নেই।’

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

আমাদের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫