ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সারাদেশে শুরু হবে ডেভিল হান্ট ফেজ টু অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ফয়সালকে যদি কেউ ধরিয়ে দিতে পারে, তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরুস্কার ঘোষণা করেছে।

উপদেষ্টা বলেন, এতদিন শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবে, তারা যদি হাতিয়ার চায় তাদেরকেও আমরা হাতিয়ারের লাইসেন্স দেব। নির্বাচনে অংশ নেওয়া কারও হাতিয়ার বা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র যদি আমাদের কাছে জমা থাকে সেগুলো আমরা তাদের কাছে ফেরত দেব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য ছোট একটা কমিটি করে দিয়েছি। ওই কমিটি এসেস (মূল্যায়ন) করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়ার আছে, আমরা নেব এবং তার নিরাপত্তা আমরা দেব।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সারাদেশে শুরু হবে ডেভিল হান্ট ফেজ টু অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫