ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর বদলগাছীতে একই রাতে তিন বাড়িতে চুরি

নওগাঁর বদলগাছীতে একই রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরের হানায় মুক্তিযোদ্ধা, পুলিশ সদস্য ও ব্যবসায়ীর ঘর কোনোটিই রক্ষা পায়নি। চুরি গেছে মূল্যবান জিনিসপত্র।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাতে অনুমানিক ২টা থেকে ৩টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের কাস্টডোব গ্রামে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চুরির এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে চোরেরা প্রথমে পুলিশ সদস্য সাঈদের বাড়িতে প্রবেশ করে। ঘরের মধ্যে ঢুকতে না পাড়লেও বাহিরে থাকা মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। এরপর একই গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাড়িতেও হানা দেয় চোরেরা। তাঁর ঘর থেকেও হাঁড়ি,পাতিল সহ আসবাবপত্র নিয়ে যায়। সেই একই সময়ে পাশের মাছ ব্যবসায়ী এমদাদুলের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।

পুলিশ সদস্য আবু সাইদের মা শামীমা আক্তার জানান, মনে হচ্ছে চোরেরা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। শোবার ঘরে থাকায় আমরা কিছু বুঝতে পারিনি। সকালে উঠে দেখি বেশ কিছু আসবাবপত্র নেই।

মুক্তিযোদ্ধা নজরুল জানান, আমার ঘরের দরজা খোলা ছিলো। রাতে যখন চোরেরা বাড়ি ঢুকে রাইস কুকার নিতে লাগে তখন আমি টের পাই। আমি টের পাইছি এটা চোরকে বুঝতে দেইনি। রাইস কুকার নিয়ে পালানোর সময় পিছন থেকে আমি চোরের পা টেনে ধরি। চোর প্রাচীর ধরে ঝটকানি দিয়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী এমদাদুল হক বলেন,“ আমি রাত ৩টা ১৫মিনিটের দিকে ঘুম ভেঙে গেছে। উঠে দেখি বাড়ির ভিতরে রাখা মাছ চাষের বড় পাতিল, গামলা, বালতি নেই। সকালে শুনলাম শুধু আমার বাড়ি নয়, পাশাপাশি আরও দুটি বাড়ি চুরি হয়েছে।”

গ্রামবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেলেও রাতের টহল কমেছে। এ কারণে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।

বদলগাছী থানার (এসআই) মনিরুল ইসলাম বলেন, “একই রাতে তিনটি চুরির ঘটনা খবর পেয়েছি। ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। চোরদের শনাক্তে অভিযান চলছে।”

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর বদলগাছীতে একই রাতে তিন বাড়িতে চুরি

আপডেট সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫