ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে ডাব চুরি করতে গিয়ে আসলাম হোসেন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামের মোলায়েম হোসেনের ছেলে।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর (মধ্যে পাড়া) গ্রামে আবু মূসার পুকুর পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ক্ষেতের লাউ কাটতে যাচ্ছিলেন ঐ গ্রামের জাকির হোসেন ও তার স্ত্রী। পুকুর পাড়ে পৌঁছালে তারা দেখেন সামনে একটি ডাব পড়ে আছে। ডাবের দিকে নজর দিলে তারা দেখতে পান গাছের নিচে পুকুর পাড়ে এক ব্যক্তির লাশ পড়ে আছে। জাকির হোসেন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

নিহত আসলাম এলাকায় নেশাখোর হিসেবে পরিচিত ছিলেন। তার বাবা মোলায়েম হোসেন জানিয়েছেন, তিনি নেশা করতেন; ভালো করার জন্য জেলখানায় রাখলেও কোনো সুফল হয়নি।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০২:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫