ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, একদিনে হাসপাতালে ৪৩০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে এখন পর্যন্ত ২৫৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৬২ হাজার ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে ১৭০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০০ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী ৩৯ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

এদিকে, গত একদিনে সারা দেশে ৯৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৫৯ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগস

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২

আপডেট সময় ০৫:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫