ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৪২ জন।

সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৩, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৯, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ৬৩, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এতে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটিতে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৪৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৯১।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

ট্যাগস

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২

আপডেট সময় ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫