ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে ও তীর মেরে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে জেলার কারেঙ্গিছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিনজন সীমান্ত অতিক্রম করে ভারতের খোয়াই জেলার ভেতরে প্রবেশ করেছিলেন। পরে স্থানীয়রা গরু চোর সন্দেহে তাদের ধরে গণপিটুনি দেয় এবং তীর ছুড়ে হত্যা করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে সাম্পাহার থানায় নিয়ে যায়।

নিহতদের পরিচয় শনাক্ত করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ। তারা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে উদ্ধার করা তিনটি মরদেহ বাংলাদেশি নাগরিকদের। তাদের কুপিয়ে ও তীর মেরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার বিষয়েও আলোচনা হবে।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন, ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত ছবির ভিত্তিতে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গরু চোর সন্দেহে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত এলাকায় হত্যার ঘটনা নতুন নয়। এর আগেও ভারতের বিভিন্ন সীমান্তে এমন বহু ঘটনা ঘটেছে, যা দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর সম্পর্কে প্রভাব ফেলেছে।

ট্যাগস

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৬:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481