ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. মাসুম (৮) ও মো. মারুফ (৬) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে।

মৃত মাসুম ও মারুফ চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. মাসুদের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, নিহত দুই শিশুর পরিবার গৃহহীন। কয়েক মাস আগে নদী ভাঙ্গনে তাদের আশ্রয়ণের ঘর নদীতে বিলীন হয়ে যায়। এরপর তাদের পরিবার রাস্তার পাশে ছাপরা ঘর করে বসবাস করে আসছে। বিকেলের দিকে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। ওই সময় তাদের পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। গোসলের সময় সবার অগোচরে শিশু দুটি পুকুরে পানিতে পড়ে যায়। এর একপর্যায়ে তাদের না দেখে খোঁজা-খুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে পরিবারের সদস্যরা তাদের পুকুরে তল্লাশি চলিয়ে উদ্ধার করে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৬:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫